সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা শ্রীমঙ্গলের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি ​শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি, ৭ ‘বেস্ট রিডার’কে ল্যাপটপ প্রদান কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবক আটক মৌলভীবাজারে ৯ হাজার পানগাছ ধ্বংস, ক্ষতিগ্রস্ত পুঞ্জি পরিদর্শনে পুলিশ শ্রীমঙ্গলে তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ: জনরোষে পরিমল পাল মেয়ের শ্বশুরবাড়ির বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল বাবার দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা মুঈদ আশিক চিশতীর, জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকতে চান মানুষের মৌলভীবাজারে দুর্গাপূজার নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় জেলা পুলিশের মতবিনিময় কমলগঞ্জে ১৬ চা-শ্রমিক পরিবারের মাঝে মডেল ঘরের চাবি হস্তান্তর

মধ্যরাতে ঘুম ভাঙালো ভূমিকম্প, ঢাকায়ও অনুভূত

রিপোর্টার : / ১৯৩ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৮ মে, ২০২৫

ভারতের মণিপুরে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতের এই ভূমিকম্প রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়, যার ফলে অনেকেই মাঝরাতে ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে পড়েন।

বাংলাদেশ সময় রাত ২টা ২৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS) ও বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের মোইরাং শহরের নিকটবর্তী অঞ্চলে। এর মাত্রা ছিল ৫ দশমিক ২, আর উৎপত্তিস্থলের গভীরতা ছিল প্রায় ৪৭ কিলোমিটার, যা তুলনামূলকভাবে অগভীর। ভূ-পৃষ্ঠের কাছাকাছি অবস্থানের কারণে এর কম্পন আশপাশের এলাকায় স্পষ্টভাবে অনুভূত হয়।

ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ‘ভলকানো ডিসকভারি’ জানায়, মণিপুরের ইম্ফল শহর থেকে প্রায় ৩৯ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল। রাজধানী ঢাকা থেকে এর দূরত্ব ছিল প্রায় ৩৫৪ কিলোমিটার।

ভূমিকম্পের তীব্রতা বেশি না হলেও গভীরতা কম থাকায়, উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহসহ রাজধানী ঢাকায় কম্পন ভালোভাবেই অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং বড় ধরনের কোনো ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে না।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর