বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় আদিবাসী তরুণীর মরদেহ উদ্ধার কমলগঞ্জে আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক হাসিবের ওপর হামলা কমলগঞ্জে গাছ চুরির মিথ্যা মামলায় ব্যবসায়ীকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন মৌলভীবাজারে পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শনে সিলেট রেঞ্জ ডিআইজি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোশাররফ করিম-রুনা খানের ভিডিও ভাইরাল 

অনলাইন ডেস্ক / ২৮৭ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৪ মে, ২০২৫

সামাজিক মাধ্যমে কখন কী ভাইরাল হয় বলা যায় না। এই যেমন ছড়িয়ে পড়েছে জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম ও রুনা খানের একটি ভিডিও। এরইমধ্যে ঝড়ের গতিতে ভাইরাল সেটি।

তবে বিষয়টি নিয়ে অন্যরকম চিন্তা করার সুযোগ নেই। আগামী ৫ জুন আসছে ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ট্রেলার। ওই ট্রেলারের একটি অংশে মোশাররফ-রুনাকে দেখা গেছে। যেটি ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে হতাশ রুনা খানকে বলতে শোনা যায়, ‘তুই কয়ডা বিয়া করছস?’ বেকায়দার পড়া মোশাররফ করিম উত্তর দেন, ‘চাইরডা’। ফের রুনার প্রশ্ন, ‘তাইলে আমি কয় নাম্বার?’ মোশাররফের উত্তর, ‘ছয় নাম্বার’। এমন জবাবে দিগ্বিদিক শুন্য হয়ে মোশাররফের দিকে তেড়ে যান অভিনেত্রী।

ভাইরাল ওই ভিডিওটি নেট মাধ্যমে জোগাচ্ছে হাসির খোরাক। অনেকেই রুনার অভিনয়ের প্রশংসা করছেন। রুনা নিজেও ভিডিওটি শেয়ার করেছেন সোশ্যাল হ্যান্ডেলে।

‘বোহেমিয়ান ঘোড়া’য় ট্রাক ড্রাইভার আব্বাসের চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। আট জেলায় আট স্ত্রী রয়েছে তার। প্রতিটি স্ত্রীর জীবনেই আব্বাস আলাদা মানুষ। কোনো বউই একে অপরের ব্যাপারে জানে না। তবে আব্বাসের ট্রাকের হেল্পার সেলিম সবই জানে।

সিরিজটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী। আব্বাস চরিত্রে মোশাররফ করিমের বিপরীতে রয়েছেন একঝাঁক জনপ্রিয় অভিনেত্রী — রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর