রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সমাচারের ৫০ বছর পূর্তি উদযাপন কমলগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন অগ্রাধিকার নিয়ে বার্ষিক পাবলিক টাউন হল সভা আজ বিশ্ব ডায়াবেটিস দিবস কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে সোয়া ৩ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ শ্রীমঙ্গলে ফিনলের মালিকানাধীন চা বাগান বন্ধ ঘোষণা মৌলভীবাজারে নাবালিকা অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কমলগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪ কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় আদিবাসী তরুণীর মরদেহ উদ্ধার

দাবি মেনে নেওয়ার আশ্বাসে জবি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

অনলাইন ডেস্ক / ১৭৮ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৬ মে, ২০২৫

সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৪ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় চলমান আন্দোলনের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কমপ্লিট শাটডাউন কর্মসূচিও প্রত্যাহারের ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (১৬ মে) রাত ৮টার দিকে ‘জবি ঐক্য’ প্লাটফর্ম থেকে আন্দোলন সমাপ্তির ঘোষণা দেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন। 

ড. রইছউদ্দীন বলেন, আমাদের দাবিগুলো যেহেতু মেনে নেওয়ায় হয়েছে তাই চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করা হলো। তবে দাবিগুলো বাস্তবায়নে গড়িমসি হলে এই আন্দোলনের অভিজ্ঞতা থেকে আবার আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।

এর আগে, শুক্রবার সন্ধ্যায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের উপস্থিতিতে একই ঘোষণা দেন জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

জবি উপাচার্য বলেন, সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরাদ্দ বৃদ্ধি করে শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আবাসন সংকট নিরসনে দ্রুত অস্থায়ীভাবে নির্মাণকাজ শুরু করা হবে। এছাড়া দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। পরে অনশনরত শিক্ষার্থীদের পানি পান করানো হয়।

ইউজিসির চেয়ারম্যান বলেছেন, আমরা সারা দিন এটা নিয়ে কাজ করেছি। ইউজিসি একটি পরিবার হিসেবে সবাই মিলে সমাধান করতে পারব। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি একসঙ্গে বসে সব সমাধান করব। আপনাদের সব দাবি বাস্তবায়নে আমরা কাজ করছি।

জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন বলেন, আমাদের চতুর্থ দাবি ছিল আমাদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। হামলার ঘটনায় পুলিশ দুঃখ প্রকাশ করেছে। এছাড়া সাত দিনের মধ্যে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এছাড়া সরকার আমাদের সব দাবি মেনে নিয়েছে।

জানা যায়, শিক্ষার্থীদের আগের তিন দফা দাবির সঙ্গে পরবর্তীতে নতুন আরও এক দাবি যুক্ত হয়। সেটি হলো ১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতর্কিত হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

এর আগে শিক্ষার্থীদের দেওয়া তিন দফা দাবি হলো-বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করা, জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় পাস ও বাস্তবায়ন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর