রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা শ্রীমঙ্গলের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি ​শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি, ৭ ‘বেস্ট রিডার’কে ল্যাপটপ প্রদান কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবক আটক মৌলভীবাজারে ৯ হাজার পানগাছ ধ্বংস, ক্ষতিগ্রস্ত পুঞ্জি পরিদর্শনে পুলিশ শ্রীমঙ্গলে তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ: জনরোষে পরিমল পাল মেয়ের শ্বশুরবাড়ির বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল বাবার দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা মুঈদ আশিক চিশতীর, জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকতে চান মানুষের মৌলভীবাজারে দুর্গাপূজার নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় জেলা পুলিশের মতবিনিময় কমলগঞ্জে ১৬ চা-শ্রমিক পরিবারের মাঝে মডেল ঘরের চাবি হস্তান্তর

চার বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক / ২১১ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১১ মে, ২০২৫

দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দিনে ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার (১১ মে) সকাল ১১টার দিকে আবহাওয়া অফিসের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, সকালে ৯টা থেকে পরবর্তী সময়ের মধ্যে রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশে অন্যান্য স্থানে অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, সকালে থেকে ঢাকা, টাঙ্গইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। একইসঙ্গে দেশের অন্যত্রে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

শনিবার (১০ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গা ৪২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগের রাজহাট ও সিলেটে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রের্কড করা হয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর