বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় আদিবাসী তরুণীর মরদেহ উদ্ধার কমলগঞ্জে আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক হাসিবের ওপর হামলা কমলগঞ্জে গাছ চুরির মিথ্যা মামলায় ব্যবসায়ীকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন মৌলভীবাজারে পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শনে সিলেট রেঞ্জ ডিআইজি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আজ মা দিবস

অনলাইন ডেস্ক / ৩০৯ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১১ মে, ২০২৫

কবি কাজী কাদের নেওয়াজ লিখেছেন, ‘‘মা কথাটি ছোট্ট অতি/কিন্তু জেনো ভাই/ইহার চেয়ে নামটি মধুর/তিন ভূবনে নাই’’— সত্যিই এই ছোট একটি শব্দ মায়া, মমতা, ভালোবাসা, আদর, আদিখ্যেতা, নির্ভরতা সবকিছুর প্রতীক। যদিও মাকে ভালোবাসার জন্য কোনো দিন লাগে না কিন্তু একটি বিশেষ দিন যদি থাকে তাহলেই বা মন্দ কি!

এই দিন মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার জানান দিতে অনেকেই মাকে ফুল দেন, শুভেচ্ছা বার্তা পাঠান। মায়ের প্রতি ভালোবাসা দেখানোর সবচেয়ে ভালো উপায় হতে পারে মায়ের ছোট ছোট প্রয়োজনগুলোর দিকে আজ মনোযোগ দেওয়া আর মাকে সময় দেওয়া।। আজ যারা মায়ের কাছে আছেন তারা মাকে একবার জড়িয়ে ধরে বলতে পারেন, তোমাকে ভালোবাসি। যারা দূরে আছেন তারা ফোনে কথা বলতে পারেন।

দিবসটির ইতিবৃত্ত: জানা যায় আধুনিক মা দিবসের প্রচলন হয় যুক্তরাষ্ট্রে। এই দিবসটির প্রবক্তা আনা মারিয়া রিভস জার্ভিস। তার মা অ্যান মারিয়া রিভস জার্ভিস ছিলেন একজন শান্তিবাদী সমাজকর্মী। যিনি ‘মাদারস ডে ওয়ার্ক ক্লাব’ প্রতিষ্ঠা করেছিলেন। ১৯০৫ সালে অ্যান মারা যান। আনার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য কাজ শুরু করেন মেয়ে। সব মাকে শ্রদ্ধা জানাতে একটি দিবস প্রচলনের লক্ষ্যে সচেষ্ট হন তিনি।

আনা তার মায়ের স্মরণে অনুষ্ঠান করেন ১৯০৮ সালে পশ্চিম ভার্জিনিয়ার একটি গির্জায়। ওই বছর মার্কিন কংগ্রেস মা দিবসকে স্বীকৃতি দিয়ে সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব নাকচ করে। কিন্তু তাতে দমে যাননি আনা। তিনি তার সকল চেষ্টা অব্যাহত রাখেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মা দিবস পালিত হতে থাকে। দীর্ঘ প্রচেষ্টায় সফল হন আনা। ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে দিনটি সরকারি ছুটি ঘোষিত হয়।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ অন্য অনেক দেশকে অনুপ্রাণিত করেছে। বিশ্বের বিভিন্ন দেশে মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস হিসেবে পালিত হতে থাকে। ধীরে ধীরে দিবসটি ঘিরে বাণিজ্য শুরু হয়। এতে দিবসটির মূল চেতনা বেশ খানিকটা লঙ্ঘিত হয়। ফলে মর্মাহত হন আনা। দিবসটির বাণিজ্যিকীকরণের তীব্র বিরোধিতা করেন তিনি।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর