সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা শ্রীমঙ্গলের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি ​শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি, ৭ ‘বেস্ট রিডার’কে ল্যাপটপ প্রদান কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবক আটক মৌলভীবাজারে ৯ হাজার পানগাছ ধ্বংস, ক্ষতিগ্রস্ত পুঞ্জি পরিদর্শনে পুলিশ শ্রীমঙ্গলে তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ: জনরোষে পরিমল পাল মেয়ের শ্বশুরবাড়ির বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল বাবার দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা মুঈদ আশিক চিশতীর, জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকতে চান মানুষের মৌলভীবাজারে দুর্গাপূজার নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় জেলা পুলিশের মতবিনিময় কমলগঞ্জে ১৬ চা-শ্রমিক পরিবারের মাঝে মডেল ঘরের চাবি হস্তান্তর

“আমার বাবা আমাকে ধর্ষণ করছে, তাই মেরে ফেলছি” হত্যার পর লাইভে মেয়ে!

অনলাইন ডেস্ক / ১৫৪ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৯ মে, ২০২৫

নিজের বাবাকে হত্যার পর জরুরি সেবা ৯৯৯-এ কল করেন জান্নাত জাহান শিফা নামের এক তরুণী। পরে ফেসবুক লাইভে এসে হত্যাকাণ্ডের ভয়াবহ পেছনের কাহিনি প্রকাশ করেন তিনি।

নিহত আবদুস সাত্তার ছিলেন জান্নাতের biological (জৈবিক) বাবা। জানা গেছে, ২০২২ সালে শিফা নিজ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সিংড়া থানায় মামলা করেন। সেই মামলায় সাত্তার দীর্ঘদিন কারাগারে ছিলেন। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি আবারও মেয়ের সঙ্গে বসবাস শুরু করেন এবং মামলা তুলে নিতে তাকে চাপ দিতে থাকেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে শিফা ভাতের সঙ্গে বিশটি ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে খাইয়ে অচেতন করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। হত্যার পর ফেসবুক লাইভে এসে শিফা বলেন, “কইছিলাম তোর রক্ত দিয়া গোসল করমু। দেখ, মইরা গেছোস। মেয়েদের র‍্যাপ করার সময় ভিডিও করার খুব শখ ছিল না তোর? আজ তোর ভিডিওই করা হচ্ছে। আমার ভিডিও কোথায় ভাইরাল করে দিবি বলছিলি না?”

ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

শিফা ও তার বাবা সাত্তার একসঙ্গেই বাসায় থাকতেন। মেয়েটির মায়ের সঙ্গে সাত্তারের সম্পর্ক বিচ্ছিন্ন ছিল বহু আগে।

ঘটনার পর পুলিশ জান্নাত জাহান শিফাকে গ্রেফতার করে আদালতে হাজির করে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সূত্র: https://www.facebook.com/watch/?v=1050201180311849&rdid=Qd3UfpFGJ0xQP5Zz


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর