বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
মৌলভীবাজারে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত: ৭ মামলায় জরিমানা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে-ক্রীড়া প্রতিমন্ত্রী কমলগঞ্জে পোশাক তৈরির প্রশিক্ষণ শুরু মৌলভীবাজারে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ‘ক্যাম্প প্রশিক্ষণ’ অনুষ্ঠিত কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত কমলগঞ্জে নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে পুলিশের মতবিনিময় সভা মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ৫ গুণীজন কমলগঞ্জে এলপিজি সিলিন্ডার বিক্রিতে অনিয়ম; তিন প্রতিষ্ঠানকে জরিমানা কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন গরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করলেন এনসিপি নেতা সামায়েল

নরেন্দ্র মোদি যা বলে তাই করেন আইসিসি সভাপতি: আফ্রিদি

অনলাইন ডেস্ক / ২০৮ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি জয় শাহকে নিয়ে কড়া সমালোচনা করেছেন। পাকিস্তানের এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি দাবি করেন, ভারতীয় সরকার মোদির ইচ্ছামতোই কাজ করেন জয় শাহ। একই সঙ্গে আফ্রিদি ভারতের গণমাধ্যমের আচরণকেও ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন।

ভারতের গণমাধ্যমে আইসিসি সভাপতিকে নিয়ে আফ্রিদি বলেন, ‘মোদি সরকার যা বলে, বাছবিচার না করে সেটাই করেন জয় শাহ। ভারতের প্রধানমন্ত্রীকে খুশি করাই যেন তার দায়িত্ব হয়ে গেছে।’

সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে এক হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে আফ্রিদি জানান, তিনি নিন্দা জানালেও হতাশ হয়েছেন ভারতের আচরণে। তার অভিযোগ, কোনো তদন্ত ছাড়াই পাকিস্তানকে দায়ী করা হয়েছে। আফ্রিদি বলেন, ‘ভারতের মিডিয়া মৃতকে জীবিত করে তোলে, আবার যিনি মারা গেছেন তাকেও জাগিয়ে তোলে। বলিউডও এই প্রচারণায় অংশ নেয়।’

নিজ অভিজ্ঞতার কথা স্মরণ করে আফ্রিদি জানান, ১৯৯৯ সালে ভারত সফরের সময় ব্যাঙ্গালুরুতে পাকিস্তান দলের ওপর হামলা চালানো হয়েছিল। বারবার হুমকির মুখে পড়তে হয়েছে তাদের। সেই অভিজ্ঞতা টেনে আফ্রিদি প্রশ্ন তুলেছেন, ‘তখন তো পাকিস্তান অভিযোগ করে ভারত সফর বাতিল করেনি।’

বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) করণীয় সম্পর্কে পরামর্শ দিয়েছেন আফ্রিদি। তিনি বলেন, ‘পিসিবির এখন লবিং আরও শক্তিশালী করা উচিত। আইসিসি এবং অন্যান্য ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে হবে।’

ক্রিকেটকে যেন রাজনৈতিক টানাপোড়েনের বাইরে রাখা হয়। আফ্রিদির ভাষ্যে, ‘ক্রিকেট দুই দেশের মানুষের আবেগের জায়গা। খেলাধুলাকে দ্বন্দ্বের কারণ না বানিয়ে, সম্পর্কের সেতুবন্ধন গড়তে ব্যবহার করা উচিত।’


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর