মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুলাউড়ায় পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন, স্মারকলিপি ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা কমলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত; বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা শ্রীমঙ্গলের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি ​শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি, ৭ ‘বেস্ট রিডার’কে ল্যাপটপ প্রদান কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবক আটক মৌলভীবাজারে ৯ হাজার পানগাছ ধ্বংস, ক্ষতিগ্রস্ত পুঞ্জি পরিদর্শনে পুলিশ শ্রীমঙ্গলে তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ: জনরোষে পরিমল পাল মেয়ের শ্বশুরবাড়ির বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল বাবার

কুলাউড়ায় ১০ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ১৪৯ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়ায় দীর্ঘদিন ধরে পাঁচ ব্যক্তির দখলে থাকা ১০ একর সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকায় জায়গাগুলো উদ্ধার করে সরকারি সাইনবোর্ড টানানো হয়। জায়গা উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। উদ্ধারকৃত জায়গার মূল্য প্রায় ১০ কোটি টাকা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শাহ জহুরুল হোসেন জানান, সঞ্জরপুর মৌজার ১ নম্বর দাগে ১০ একর জমি দীর্ঘদিন ধরে ওই এলাকার লোকমান আলী, হেকিম আলী, মইন, গৌছ মিয়া ও কমর মিয়া দখল করে রেখেছিলেন। সম্প্রতি পরিমাপের পর জায়গাগুলো সরকারি হিসেবে চিহ্নিত করা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে এসব জায়গা উদ্ধার করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে। খাস জমি উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর